সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নারীদের জন্য হোটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

swআবদুল্লাহ বিন রফিক : সৌদি আরব শহর বারিদায় নারীদের জন্য বিশেষ হোটেল স্থাপন করা হয়েছে। এই হোটেলের ব্যবস্থাপক থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবাই নারী। আবার প্রবেশাধিকারও সংরক্ষিত। নারীরাই কেবল সেখানে যেতে পারবেন; পুরুষদের যাওয়ার অধিকার নেই।

রেস্টুরেন্টের মালিক জানিয়েছেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রথম দিন থেকেই ভোক্তাদের জন্য রকমারি আইটেমের খাবারের পরিবেশন করে আসছি। নারীদের উৎসাহ এবং তাদের আস্থা ও আগ্রহ দেখেই আমরা এতে আরও বেশি অনুপ্রাণিত হয়েছি ।

তিনি আরও বলেন, আমাদের গ্রাহক তো কেবল নারীরাই তবে চাইলে পুরুষরাও পার্সেল ডেলিভারি সিস্টেমে খাবার সংগ্রহ করতে পারেন। আমরা গ্রাহকদের জন্য সব ধরনের খাবার সরবরাহ করে থাকি।

রেস্টুরেন্টের মালিক আরও জানাচ্ছিলেন, এই রেস্টুরেন্টের কারণে যেসব গৃহিনী সরকারি বিভিন্ন শাখায় কাজ করতে আগ্রহী নন তারাও নিজেদের যোগ্যতা ও কর্মদক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।

ব্যতিক্রমধর্মী উদ্যোগ দেখে বিভিন্ন নারীরা এখন এই রেস্টুরেন্ট পরিচালক সহ কর্মরত সকল নারীদেরই সাধুবাদ জানাচ্ছেন। আর সবচে’ বড় কথা হলো, এভাবে নারীরা সামনে অগ্রসর হওয়ার একটা ভালো সুযোগ পেয়ে যাচ্ছে।

সৌদি নারীরা যে দক্ষ এবং সবকিছু করার যোগ্যতা আছে তারও একটা বড় প্রমাণ এই রেস্টুরেন্ট।

সূত্র : উর্দুপয়েন্ট ডটকম