বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কিছুটা থামলেন ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trumpআন্তর্জাতিক ডেস্ক : ভোট বড় বালাই! তাই মুসলিম প্রশ্নে সুর নরম করে ফেললেন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

অরল্যান্ডোর ঘটনার পর মুসলিমদের বিরুদ্ধে তোপ দেখিয়ে যে খুব একটা বিচক্ষণতার পরিচয় দেননি, সম্ভবত তা ঠারেঠোরে বুঝতে শুরু করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

শনিবার তাই ট্রাম্পের আগের ‘ভুল শুধরে’ দিয়ে রিপাবলিকান প্রার্থীর মুখপাত্র হোপ হিক্‌স জানিয়েছেন, ‘‘কোনো দেশ থেকেই মুসলিমরা আমেরিকায় আসতে পারবেন না, এটা ‘বস’ (ট্রাম্প) বলতে চাননি। উনি চান, যে দেশগুলোতে সন্ত্রাসবাদ সীমা ছাড়িয়েছে, সেই দেশগুলো থেকে মুসলিমদের আমেরিকায় আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হোক।’’ হিক্‌স ই-মেলে ট্রাম্পের এই বক্তব্য পাঠিয়ে দিয়েছেন সবকর্টি সংবাদমাধ্যমের কাছে।

গত ডিসেম্বর থেকেই মুসলিমদের বিরুদ্ধে লাগাতার কামান দেগে চলছিলেন ট্রাম্প। কেউ কেউ বলতে শুরু করেছিলেন, এটাই হয়তো এ বার নির্বাচনে ‘ট্রাম্প-কার্ড’! ঘটনাচক্রে, অরল্যান্ডোর ঘটনার আততায়ী একজন মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় তাঁর বহু পরিচিত মুসলিম-বিদ্বেষের ‘ড্রাম’ আরও জোরে বাজাতে শুরু করেন রিপাবলিকান প্রার্থী। ওই সময় ট্রাম্প সরাসরি বলেছিলেন, ‘‘যেকোনো দেশ থেকে মুসলিমদের আমেরিকায় আসার ব্যাপারে পাকাপাকি ভাবে নিষেধাজ্ঞা জারি করা হোক।’’ পরে তার একের পর এক টুইটে মুসলিমদেরবিরুদ্ধে কড়া কড়া কথা বলতে শুরু করেন ট্রাম্প। তা নিয়ে আমেরিকা তো বটেই, বিশ্বজুড়ে শুরু হয়ে যায় নিন্দা, সমালোচনা। আমেরিকার মতো একটি দেশের প্রেসিডেন্ট পদ-প্রার্থীর এহেন জাতিবিদ্বেষী আচরণ, মন্তব্যের বিরুদ্ধে উত্তরোত্তর সরব হতে শুরু করে বিশ্ব জনমত। আমেরিকার প্রাইমারিগুলোতে যারা কিছু দিন আগেও ভোট দিয়েছেন ট্রাম্পকে, তারাও ট্রাম্পের অসংযত জাতিবিদ্বেষী মন্তব্যে যারপরনাই বিরক্তি প্রকাশ করেন। আলোড়ন শুরু হয়ে যায় রিপাবলিকান পার্টিতেও।

শনিবার গল্ফ খেলতে গিয়েছিলেন ট্রাম্প স্কটল্যান্ডে। সেখানে তার একটা গল্ফ কোর্স রয়েছে। সঙ্গে গিয়েছিলেন সাংবাদিকরা। সেখানেই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, স্কটল্যান্ড থেকে কোনো মুসলিম আমেরিকায় গিয়ে তার সঙ্গে দেখা করতে চাইলে কি ট্রাম্প তাকে ‘আমাকে বিরক্ত করবেন না’ বলে খেদিয়ে দেবেন? পাশেই ছিলেন ট্রাম্পের মুখপাত্র হিক্‌স। এর পর আর সাংবাদিকদের ই-মেল পাঠাতে দেরি করেননি ট্রাম্পের মুখপাত্র!
তা হলে কি ভোট বড় বালাই বলে ট্রাম্প তার ‘কার্ড’টা বদলে ফেললেন?

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ