গতকাল ২৫ জুন ইন্তেকাল করেছেন বিশিষ্ট আলেমে দীন মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান। তার ইন্তেকাল নাড়িয়ে গেছে সবাইকে। শোকাবহ হয়েছে ফেসবুকও। ফেসবুকাররা তাকে নিয়ে নানারকম অভিজ্ঞতা শেয়ার করছেন। স্মরণ করছেন অতীতে তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো। আওয়ার ইসলামের পাঠকদের জন্য এমন কিছু স্ট্যাটাস তুলে ধরা হলো।
ড. আফম খালিদ হোসেন
বিদায় হয়ে গেলেন আমাদের অভিভাবক বিদায় হয়ে গেলেন আমাদের অভিভাবক, সীরাত গবেষক, ইসলামি রেনেসাঁর পুরোধা ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহউদ্দিন খান। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসীব করুন। আমীন।
সালাহউদ্দীন খান
`আমার আব্বা ইন্তেকাল করেন ১০ রমজানে। আম্মা ইন্তেকাল করেন ২০ রমজানে। আজ ১৯শে রমজান ইফতারের আগমূহুর্ত (৬টা ১০) আমার
শ্রদ্ধেয় বড়ভাই, মাসিক মদীনা সম্পাদক মাওঃ মুহিউদ্দীন খান ঢাকার ল্যাবএইড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগকরেন। (ইন্নালিল্লাহি...)।
আমরা জানি "বিসমিল্লা হিররাহমা নিররাহিম" এর মাঝে ১৯টি হরফ রয়েছে এবং পবিত্র কোরআনুল কারীমের মাঝে এই ১৯ সংখাটি গভীরভাবে জড়িয়ে আছে।
আমরা জানিনা আল্লাহর তাঁর পবিত্র কোরআনের এই খাদেম তফসীরে মা আরেফুল কোরআনের বাংলা অনুবাদককে পবিত্র রমযান মাসের ১৯ রমজানের ইফতারের সময়ে কবুল করে নেয়ার মাঝে কি হেকমত লুকায়িত, আমরা এটাকে ইতিবাচক হিসাবেই মনে করছি, দেশবাসীসহ সকল বন্ধুদের প্রতি নিবদন যে, আমার ভাইয়ের বিদেহী আত্বার মাগফিরাতের জন্যে মাওলার দরবারে একটু দোয়া করবেন। আল্রাহ যেন তাঁর এ বান্দকে জান্নাত নসীব করেন- আমীন।
মাওলানা লাবীব আবদুল্লাহ
কিছু ব্যথা, কিছু কষ্ট। ‘কখনো কখনো মানুষ মনের আঘাতের কারণে হাতে কলম ধরার শক্তি হারিয়ে ফেলে। কিছু ব্যথা/ কষ্টের প্রকাশ মানুষ লেখনির মাধ্যমে বা কথায় প্রকাশ করতে পারে না। কিছু বিয়োগ ব্যথা এমন যার ক্ষত শুকানো অসম্ভব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কর্ম বা অবদানের কাছে মানুষ চির ঋণী। পৃথিবীর কেউ তাদের ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখে না। আজ এমনই একজনের মৃত্যু হয়েছে। যিনি হলেন, মাওলানা মহিউদ্দীন খান সাহেব। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক। আমিন।
মাওলানা আতিকুল্লাহ আতিক
আরেকটি নক্ষত্রের পতন! বাক্যটা একজন মুমিনের সাথে ঠিক যায় না বলেই মনে হয়! মৃত্যুর মাধ্যমে মুমিনের পতন হà¦
