সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ঘুষের ভাগ নিয়ে মারামারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

M_Id_422378_Indian_rupee copyআন্তর্জাতিক ডেস্ক : উর্দি পরা দুই পুলিশ একে অন্যকে ঘুষি-লাথি মেরে চলেছেন আর অন্য দু'জন পুলিশ তাদের ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু মারামারি চলছেই। গত রবিবার দিনের বেলায় এই ‍চিত্র দেখা যায় ভারতের লখনউ শহরের এক ব্যস্ত চৌরাস্তার মোড়ে।

দুই পুলিশের মারামারি দেখতে চারদিকে ভিড় জমে গিয়েছিল। কয়েকজন ঝটপট মোবাইল ফোনে রেকর্ড করেন এই দৃশ্য। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ইউটিউবে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই দুই পুলিশকর্মী নিজেদের মধ্যে মারামারি করছিলেন। আর অন্য দু'জন পুলিশ সহকর্মীদের ছাড়ানোর চেষ্টা করছিলেন। শেষমেশ একজন সিনিয়র অফিসার এসে মারামারিতে লিপ্ত দুজনকে আলাদা করতে সক্ষম হন।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ওই মোড় দিয়ে প্রচুর ট্রাক চলাচল করে। ওই পুলিশ কর্মীরা যে ট্রাকগুলো থেকে ঘুষ নিচ্ছিলেন সেটা অনেকেই দেখেছেন। হঠাৎ দু'জনের মধ্যে মারামারি বেঁধে যায় ঘুষের ভাগ নিয়ে।
পুলিশ অবশ্য স্বীকার করেনি যে ঘুষের ভাগ বাঁটোয়ারা নিয়ে ঝামেলা হয়েছিল।

লখনউয়ের সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট মঞ্জিল সাইনী পিটিআই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘ওই এলাকায় ট্র্যাফিক জ্যাম হয়ে গিয়েছিল, সেটা কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে ঝামেলা হয় একজন পুলিশ কনস্টেবল আর একজন হোমগার্ডের মধ্যে। ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে তদন্ত শুরু হয়েছে আর হোমগার্ড কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা।’

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ