সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

‘হিজড়াদের বিয়ে বৈধ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13555526_1047331561980831_1506287055_o copyআওয়ার ইসলাম ডেস্ক : পাকিস্তানে হিজড়াদের বিয়ের বৈধতা দিয়েছে তানজিম ইত্তেহাদ-ই উম্মত নামের ৫০ সদস্যের এক ফতোয়া কমিটি। গত রোববার ২৬ জুন এই ফতোয়া দেয়া হয়।

তবে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, কোনো হিজড়া সাধারণ কোনো ব্যক্তিকে বিয়ে করতে পারবেন না।

ফতোয়ায় বলা হয়, নারীর বৈশিষ্ট্য প্রকট এমন একজন হিজড়া পুরুষের বৈশিষ্ট্য প্রকট একজন হিজড়াকে বিয়ে করতে পারবেন। তেমনই পুরুষের বৈশিষ্ট্য প্রকট এমন একজন হিজড়া নারীর বৈশিষ্ট্য প্রকট এমন একজন হিজড়াকে বিয়ে করতে পারবেন।

যেসকল মা-বাবা তাদের হিজড়া সন্তানদের পরিচয় অস্বীকার করে এবং তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করে সরকারের প্রতি ওইসব পিতা-মাতার ব্যপারে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় ফতোয়া কমিটি ।

এছাড়া তানজিম ইত্তেহাদ-ই উম্মত আরও বলেছে হিজড়াদের মৃত্যুর পরে আর সকল সাধারণ মুসলিম নর-নারীর মতোই তাদের দাফন করা হবে।

মনে করা হচ্ছে ওই ফতোয়ার পরে দেশটিতে হিজড়াদের বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ