সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ফটিকছড়িতে ছাত্র মজলিসের কৃতিছাত্র সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Bicm Sএম কে নুরুদ্দীন : এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্রদের সংবর্ধনা তুলে দিল বাংলাদশ ইসলামী ছাত্র মজলিস ফটিকছড়ি । বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আজিজুুল হক। বক্তব্যে তিনি বলেন, জ্ঞান বিজ্ঞানে ছাত্র সমাজকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। জাতি আজ চরম সংকটে পতিত হয়েছে, সর্বত্রই আজ আদর্শিক শূন্যতা  বিরাজ করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য জ্ঞান বিজ্ঞানে ছাত্র সমাজকে দৃষ্টান্ত স্থাপন
করতে হবে।

শাখা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি তাওফিক বিন হারিসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী সভাপতি ইয়াসির আরাফাত, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ মুঈন উদ্দীন।

আরো উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সম্মানিত বায়তুলমাল সম্পাদক জনাব মাওলানা জালাল উদ্দীন মাসুম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মিনহাজ, ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরী বায়তুলমাল সম্পাদক খুরশেদ আলম। উত্তর জেলা সেক্রেটারি জমির উদ্দীন। ফটিকছড়ি উপজেলা সাবেক সেক্রেটারি মোঃ নুরুদ্দীন, ফটিকছড়ি উপজেলা বায়তুলমাল সম্পাদক মোজাম্মেল হোসাইন, প্রকাশনা সম্পাদক জোবাইর হোসাইন প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ