শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস বগুড়া-শেরপুরের নির্বাচন বাতিলের দাবি জামায়াতে ইসলামীর

‘বেনামাজিরা সরকারী খরচে হজ্বে যায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sangshad-bhaban-inside_13261_113232 (1) copyআওয়ার ইসলাম ডেস্ক : হজ নিয়ে ব্যবসা বন্ধে ব্যবসা নেয়ার দাবি উঠেছে সংসদে। হজ্ব নিয়ে ব্যবসার বিরুদ্ধে সরব হয়েছেন বেশ কয়েকজন সাংসদ। একইসাথে সংসদ সদস্যরা অভিযোগ করেন, সরকারি অর্থে সরকারি কর্মকর্তাসহ পিয়ন দারোয়ানরা হজ করতে যাচ্ছেন। এক ওয়াক্ত নামাজ পড়েন না এমন লোকও হজে যাচ্ছেন।

আজ সংসদে ধর্মমন্ত্রনালয়ের মঞ্জুরী বরাদ্দের ছাটাই প্রস্তাবের আলোচনায় এসব প্রসঙ্গ উঠে আসে।

স্বতন্ত্র সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বলেন, হজ নিয়ে ব্যবসা করা হচ্ছে। হাজীদে কষ্ট দিয়ে মুনাফা করা হচ্ছে। হাজীদের কাবা শরীফের আশে পাশে রাখার ব্যবস্থা করতে হবে। অনেক বয়স্ক লোক হজ করতে যান। তাদেরকে অনেক দুরে রাখা হয়। তারা কাবাঘরে এস নামাজ ও তাওয়াফ করতে পারেন না। এভাবে হজ নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে।

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, আমরা দেখছি সরকারি অর্থে রাজনৈতিক নেতা, অফিসের পিয়ন থেকে শুরু করে কর্মচারিরা পর্যন্ত হজ পালন করতে যাচ্ছেন। যাদের আর্থিক সামর্থৃ আছে তারা সরকারি টাকায় হজ করতে যাচ্ছেন।অথচ গ্রাম গঞ্জে হাজার হাজার আলেম ইমাম রয়েছেন যারা অর্থের অভাবে হজে যেতে পারেন না। তাদেরকে হজে পাঠানের ব্যবস্থা না করে যারা এক ওয়াক্ত নামাজও পড়েন না তাদেরকে সরকারি টাকায় হজে পাঠানো হয়। এটা মেনে নেয়া যায় না। এটা বন্ধ হওয়া দরকার।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জবাবে বলেন, সংসদ সদস্যরা যা বলেছেন আমি শুনেছি। এসব বিষয় আমরা বিশেষভাবে দেখবো।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ