সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গুলশানে ২০ জন নিহতের দাবি করেছে আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulshan7আওয়ার ইসলাম : আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের এক রেস্টুরেন্টে জঙ্গী হামলার দায় স্বীকার করেছে বলে খবর দিচ্ছে এই গোষ্ঠীর বার্তা সংস্থা বলে পরিচিত ‘আমাক’।

এতে আরও দাবি করা হচ্ছে, হামলায় বিশ জন নিহত হয়েছে।

তবে ঢাকার কোন সূত্র থেকে এখনো পর্যন্ত এত বেশি সংখ্যাক হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন।

ইসলামিক স্টেটের এই দাবি যদি সত্যি হয়ে থাকে এটি হবে বাংলাদেশে এই গোষ্ঠীর তরফ থেকে প্রথম বড় কোন সন্ত্রাসবাদী হামলার ঘটনা।

বাংলাদেশ সরকার এতদিন পর্যন্ত সেখানে ইসলামিক স্টেটের কোন রকম তৎপরতার খবর অস্বীকার করে এসেছে।

উল্লেখ্য, এর আগে আইএস ও আনসার আল ইসলাম নামের দুটি সংগঠন এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ