শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস বগুড়া-শেরপুরের নির্বাচন বাতিলের দাবি জামায়াতে ইসলামীর

হামলাকারীর ছবি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulshan11ঢাকা: ইসলামিক স্টেট এর বরাত দিয়ে মার্কিন ওয়েবসাইট ইন্টেলিজেন্স গুলশানের রেস্টুরেন্টে হামলাকারী ৫ জনের ছবি প্রকাশ করেছে। তবে ছবির এই লোকগুলোই রেস্টুরেন্টে হামলা করেছে কিনা তা নিশ্চিত নয়। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টের ভেতরের কিছু বীভৎস ছবি ও সেনাবাহিনির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানের দৃশ্য প্রকাশ করে আইএস।

গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের পাঁচজন চিহ্নিত জঙ্গি বলে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক ইতোমধ্যে বলেছেন। তাদের খোঁজা হচ্ছিল জানালেও নাম প্রকাশ করেননি তিনি।

শুক্রবার রাত হামলার ঘণ্টা কয়েক পরই দায় স্বীকার করে আইএস। আমাক এর বরাত দিয়ে এমন তথ্যই জানায় বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স। এমনকি ২০ জনকে হত্যার কথাও উল্লেখ করা হয়। শনিবার সকালে যৌথ বাহিনির অভিযানে ঠিক ২০ জনের মৃতদেহই উদ্ধার করা হয়।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ