সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

বেফাক পরীক্ষায় সাতাইশ (টঙ্গী) মাদরাসার ঈর্ষনীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

usmaniaযুবায়ের আহমাদ, গাজীপুর থেকে: বাংলাদেশে কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষায় (২০১৬) ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া উসমানিয়া দারুল উলুম সাতাইশ।

মাদরাসাটির বালক শাখা থেকে এবারের কেন্দ্রীয় পরীক্ষায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন মেধাতালিকায় স্থান করে নিয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী মুজ্জাম্মিল হক মুতাওয়াসসিতা (মাধ্যমিক) পরীক্ষায় মেধায় ১ম স্থান অধিকার করেছেন। ফজিলত (স্নাতক) পরীক্ষায়ও শহিদুল্লাহ নামের আরেক শিক্ষার্থী মেধায় ৫ম হয়েছেন।

এছাড়াও ১০ জন মুমতাজ (স্টারমার্ক), ১৯ জন জায়্যিদ জিদ্দান বা প্রথম বিভাগসহ পাশের হার প্রায় শতভাগ।

মাদরাসার মুহাদ্দিস মাও. মাহবুবুর রহমান নোমানী জানান, মাদরাসাটির বালিকা শাখা থেকে ৮৯ জন ছাত্রী বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে তারাও অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বালিকা শাখায় ফজিলত (স্নাতক) পরীক্ষায় ওয়ারদা জাহিন শুয়াইবা ৪র্থ হয়েছেন। তাছাড়া আরো ৩ জন জাতীয় মেধাতালিকায় স্থান করে নিয়েছেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর