বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

`মাদরাসায় জঙ্গি নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalঢাকা: মাদরাসা থেকে জঙ্গীবাদ তৈরি হয় না বরং প্রাইভেট বিশবিদ্যালয়ের ছাত্ররাই জঙ্গীবাদের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, দেশের কওমি, আলিয়া ও ইবতেদায়ি মাদরাসাগুলোতে সঠিক ইসলাম শিক্ষা দেয়া হয়, এখান থেকে জঙ্গীবাদ তৈরি হওয়ার প্রশ্নই উঠে না।

লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিং সেল ও জেলা ইমাম সমিতির উদ্যোগে জেলা স্টেডিয়াম মাঠে আজ রোববার বিকেলে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসারুল্লা বাংলা টিম, জেএমবি ও আইএসের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমাবাজী, মানুষ হত্যার নামে জেহাদ করে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদের উদ্যেশে তিনি প্রশ্ন রাখেন, ইসলাম ধর্মের কোথায় মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে তা তিনি জানতে চান। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয়, তাই বলে এ নয় যে এ দেশের মানুষ জঙ্গীবাদে বিশ্বাসী।

তিনি আরো বলেন, এ সরকার আলেম ওলামা বিরোধী নয়, বরং তাদের পক্ষের সরকার। বর্তমান প্রধানমন্ত্রী ইসলাম বিরোধী কোনো আইন করেননি। ভবিষ্যতেও করবেন না।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ