মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

preesclabএহসান বিন মুজাহির: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার শহরের ওয়েস্টার্ন রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মশাহিদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মতিউর রহমান এবং নির্বাহী সদস্য আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসি ইকবাল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাপ্তাহিক পাতাকুড়ি দেশ পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মৌলভীবাজার জেলা সভাপতি ছালেহ আহমদ সেলিম, দৈনিক খবরপত্রর মৌলভীবাজার প্রতিনিধি সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার বার্তা সম্পাদক শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আনহার আহমদ সমশাদ, সাপ্তাহিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ। আরও বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন আহবায়ক, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, ফটোনিউজ বিডি ডটকম সম্পাদক এমদাদুল হক।

ইফতার মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক এস.এম.বি ফারুকী, সিনিয়র সদস্য দুরুদ আহমদ, অনাবিল ডটনেটর জেলা প্রতিনিধি সৈয়দ মঈনুল হক, সাংবাদিক মেরাজ আলী, সংবাদ প্রতিদিন জেলা প্রতিনিধি হুমাউন রহমান বাপ্পি, দৈনিক সুর্যোদয় পত্রিকার জেলা প্রতিনিধি সুধাংশু শেখর হালদার, দৈনিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মুকিত, দৈনিক বাংলার দিন পত্রিকার স্টাফ রির্পোটার গিয়াস আহমদ, দৈনিক মুক্তখবর পত্রিকার জেলা প্রতিনিধি ও দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক জিতু তালুকদার, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, মিলিনিয়াম টিভির জেলা প্রতিনিধি মাহমুদ এইচ খাঁন, নিউজ দেশ বাংলা ২৪ ডটকম সম্পাদক সোহেল রানা সুমন, সাপ্তাহিক মৌমাছি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তানভীর আনঞ্জুম আরিফ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ