সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

সাংবাদিক আজম রাজু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ajam_rajuব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি : ব্রাম্মণবাড়িয়া অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকাল ১১টায় সর্বস্তরের জনতার অংশগ্রহণে স্থানীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রবীর চৌধুরী রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিটন হোসাই জিহাদের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও পাক্ষিক দেশ দর্শন সম্পাদক জাকির মাহদিন, সহ-সভাপতি ও চিনাইর নিউজ নেটওয়ার্কের সম্পাদক আমজাদ চৌধুরী রুনু, পৌর ডিগ্রি কলেজের প্রভাষক রাবেয়া জাহান তিন্নি, ব্রহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান রিপন, সাবেক ছাত্রলীগ নেতা ও তিতাসবার্তার বার্তা সম্পাদক রাজিবুল হাসান রাজিব, সাপ্তাহিক অগ্রধাপের নির্বাহী সম্পাদক ও বৈশাখী শিল্পী গোষ্ঠীর নাসরিন হাওলাদার শিশির, বিজয়টিভির আশুগঞ্জ প্রতিনিধি এহসানুল হক রিপন।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামি ছাত্রসেনা জেলা শাখার সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, মহাজন পাখি আশ্রয়কেন্দ্রের আ্খাউড়া উদ্যোক্তা সাদ্দাম হোসাইন, সমাজকর্মী মুন্সি সাব্বির আহাম্মদ, ইম্পীরিয়াল স্কুলের মোঃ মনির হোসেন, সাংবাদিক মিজানুর রহমান, নির্জয় হাসান সোহেল, নিয়ামুল আকুঞ্জি, জাকির হোসাইন জিকু, মাসুম মির্জা, আবু সুফী, রাকিব মিয়া, সোহেল মিয়া প্রমুখ।

বক্তাগণ বলেন, অবিলম্বে সাংবাদিক রাজুসহ তিন শ্রমিক নেতা নিহতের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বের করে বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনার পর সরাইল থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত তা মামলা আকারে রুজু না করায় সকলেই এর  তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন।  পুলিশ এ তিনজনের মৃত্যুর সাথে সরাসরি জড়িত বলে বক্তাগণ দাবি করেন। তারা বলেন, তাদের রক্তের দাগ না মুছতেই সদর থানার ওসি এ ব্যাপারে তালবাহানা শুরু করেছেন যা ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক ও সুশীলসমাজ মেনে নিতে পারছেন না।  পুলিশের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ, আরও সুষ্ঠু তদন্ত, বিচার এবং তার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে বক্তাগণ সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন পেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, ঘাটুরা মাহাজনের পাখির আশ্রয় কেন্দ্রের উদ্যোক্তা, সংবাদ প্রতিদিন ও নিরাপদ নিউজের জেলা প্রতিনিধà¦