শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আবু সুফিয়ানের কণ্ঠে নজরুলের ঈদের গান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sufian_ourislam24আবিদ আনজুম : ঈদ আসবে আর কাজী নজরুলের ও মন রমজানেরই রোজার শেষে বাজবে না এমনটা সাধারণত হয় না। ছেলে বুড়ো সবার মুখে মুখেই এ গান বাজতে থাকে খৈয়ের মতো। আজ পড়বি ঈদের নামাজরে তুই সেই সে ঈদগাহে.. এমন চমৎকার মনকাড়া কথার গান যদি হয় তবে কার না হৃদয়ে দাগ কাটে?

তাই তো নজরুলের সঙ্গীত এখনো মানুষ বাজায়, শুনে, শুনবে। এর আবেদন থাকবে সুদীর্ঘকাল। শিল্পীরাও সঙ্গীতটি গাইতে পছন্দ করেন। কতজন শিল্পীর কণ্ঠে ঈদের এই গানটি শোভা পেয়েছে তা হিসেব করা মুশকিল। এরই ধারাবাহিকতায় জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সিনিয়র শিল্পী আবু সুফিয়ান গাইলেন কাজী নজরুলের কালজয়ী এ গান।

গানটির সঙ্গীত পরিচালনা করেছেন আবু সুফিয়ান নিজেই। সঙ্গে ছিলেন কলরবের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ, ইয়াসিন হায়দার, সাইদুজ্জামান নূরসহ শিশু কিশোর শিল্পীরা।

গানটির সঙ্গে চমৎকার ভিডিওগ্রাফিও রয়েছে। দৃশ্যধারণ করা হয়েছে রূপগঞ্জ খানবাড়িতে। মনোরম লোকেশন আর পারফেক্ট থিম গানটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। ঈদের আনন্দ ভাগাভাগি, গরিবের সহায়তা, হাতে হাত মেলানো আর দ্বন্দ্বের সমাধান চিত্রিত হয়েছে ভিডিও্তে। যা দর্শককে দারুনভাবে আকৃষ্ট করেছে।

কলরবের সিনিয়র যুগ্ম পরিচালক আবু সুফিয়ান আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখিত চির অমর গান। এই গান ছাড়া আমাদের ঈদই হয় না। কিন্তু অনেক শিল্পীই গানটি গেয়েছেন মিউজিকসহ। মিউজিক ব্যাতিত এখন পর্যন্ত কেউ এভাবে ড্রামা দিয়ে ইসলামি আবহে গানটি করেনি। সেই ভাবনা থেকেই শ্রোতাদের নতুন কিছু দিতে চেয়েছি।

গান শুনতে নিচের ভিডিওতে ক্লিক করুন...

https://www.youtube.com/watch?feature=youtu.be&v=sbHTo610tGc&app=desktop

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ