বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যাকাতের হিসেব মেলাতে অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zakat-calculator-appপ্রযুক্তি ডেস্ক : ইসালমের অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত। মুসলমানদের জন্য একটি ফরজ ইবাদত। তাই ইসলামের নিয়ম অনুযায়ী প্রত্যেক পূর্ণবয়স্ক মুসলমানকে প্রতিবছর আয়-ব্যয়ের পর সঞ্চিত সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ যাকাত হিসেবে আল্লাহর রাস্তায় দিতে হয়। কিন্তু যাকাতের হিসাব না জানা থাকাতে অনেকেই বিপাকে পড়েন। তাদের কথা চিন্তা করেই বাজারে উন্মোচন করা হয়েছে যাকাত বিষয়ক একটি অ্যাপ্লিকেশন। যেটি স্মার্ট ডিভাইসে শুধু ইনস্টল করে নিলেই যাকাতের হিসেবের পূর্ণ বিবরণ জানা যাবে।

বাংলা ভাষাভাষিদের উপযোগী করে তৈরি করা হয়েছে অ্যাপটি। এটির নাম দেয়া হয়েছে 'যাকাতের হিসাব নিকাশ'। অ্যাপটিতে পাঁচ ক্যাটাগরিতে হিসাব করে যাকাতের পরিমাণ বের করার ব্যবস্থা রাখা হয়েছে। যার মধ্যে মোট সোনা ও রুপা, নগদ ও ব্যাংকে জমা টাকা, জমিজমা, বিভিন্ন মুনাফা ও মোট দায়ের ওপর ভিত্তি করে যাকাতের সঠিক পরিমাণ সহজেই বের করা যাবে।

ডিভাইসে একবার ইনস্টল করে নিলে অফলাইনেও কাজ করবে এটি। অর্থাৎ অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের পর আর ইন্টারনেট সংযোগের দরকার হবে না। তবে অ্যাপটির সুবিধা নিতে প্রাথমিক পর্যায়ে কিছু টাকা গুণতে হবে। যা একেবারেই সামান্য।

https://www.appbajar.com/bn/app/com.example.zakatcalculation?id=1772# এই ঠিকানায় গিয়ে কিনতে পারবেন অ্যাপ্লিকেশনটি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ