শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

বিশ্বের সবচেয়ে ছোট কুরআন বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

?????????????????????????????????????????????????????????

আওয়ার ইসলাম ডেস্ক : বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র আকারের পবিত্র কুরআনের সন্ধান মিলেছে বাংলাদেশে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেই গ্রন্থটির সন্ধান মিলেছে। ২৫৭ পৃষ্টার এই কুরআনের দৈর্ঘ্য মাত্র ১ ইঞ্চি, অর্থাৎ ২ দশমিক ৫৪ সেন্টিমিটার। খবর বাংলামেইলের

বায়তুল মোকাররমে হযরত মুহাম্মদ সা.-এর জীবনীর উপর মাসব্যাপী তথ্যচিত্র, ক্যালিওগ্রাফি প্রদর্শনীতে ক্ষুদ্রাকৃতির ওই কুরআন প্রদর্শিত হয়।

কুরআনের এ কপিটি ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রয়েছে। রাজধানী উত্তর মুগদা পাড়ার জহির ‍উদ্দিন আহমেদ এটি ইসলামিক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন।

এর আগে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির কুরাআনের কপিটি ছিল পাকিস্তানের জাদুঘরে। যার দৈর্ঘ্য ২ দশমিক ৬০ সেন্টিমিটার। এবার পাকিস্তানের ওই রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। কারণ বাংলাদেশে কুরআনের যে কপিটি পাওয়া গেছে তার দৈর্ঘ্য ২ দশমিক ৫৪ সেন্টিমিটার। পাকিস্তানের সেই কোরআনের চেয়ে তা দশমিক ৬ সেন্টিমিটার ছোট।

ইসলামিক ফাউন্ডেশনের প্রদর্শনী ব্যবস্থাপক আব্দুল মোমিন জানান, জহির উদ্দীন আহমেদ ২০০৮ সালে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এসে পবিত্র কুরআনের কপিটি জমা দিয়ে যান। তিনি এ-ও বলেছেন যে কুরআনের কপিটি তার কাছে থাকাটা নিরাপদ নয়। তাই তিনি এটি ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন।

কুরআনটিতে ২৫৭টি পৃষ্টা আছে। কুরআনটি ৩০ পারায় সম্পূর্ণ।

আওয়ার ইসলাম ২৪ ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ