সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রান্নার প্রস্তুতি শুরু গৃহিনীদের : জেনে নিন কয়েকটি রেসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Pic-Sizতাহনিনা আলম : ঈদে কি কি রেসিপি তৈরি করবেন তার একটা লিস্ট তৈরি করে কাজে নেমে পড়ুন। মিলিয়ে দেখুন আমাদের আজকের রেসিপিগুলোতে আপনার পছন্দের রেসিপিটি আছে কিনা।

আপনার সাহায্যর্থেই ঈদে রান্না করার মত বেশ কিছু মাংসের রেসিপি দেয়া হল। চলুন দেখে নেই...

বিফ আচারি

গরুর মাংস ৩ কেজি, টক দই ১ কাপ, পেঁয়াজবাটা ২ কাপ, ঘি ও তেল ১ কাপ, সিরকা ১/২ কাপ, আদা ও রসুনবাটা ৩ টেবিল চামচ করে, মেথি ১/২ চা চামচ, জলপাইয়ের আচার ৪ টেবিল চামচ, বাদামবাটা ১ টেবিল চামচ, মরিচের গুঁড়ো ২ চা চামচ, লবণ স্বাদ মতো।

  • মাংস ধুয়ে পানি ঝরিয়ে মেথি ও জইপাইয়ের আচার ছাড়া বাকী সব মসলা দিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার পাত্রে তেল ও ঘি দিয়ে মেথির ফোঁড়ন দিন। মেরিনেট করা মাংস এতে মৃদু আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন। মাংস যখন সেদ্ধ হয়ে এলে জলপাইয়ের আচার দিয়ে আরও পনের মিনিট রান্না করে নামিয়ে নিন।

মাটন কালিয়া

খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ ও টক দই ১ কাপ করে, মাওয়া ও গুঁড়ো দুধ ১/২ কাপ, হলুদ-আদা-রসুন বাটা ১ টেবিল চামচ করে, মরিচ ও গোলাপজল গুঁড়ো ১/২ চামচ, আলু বোখারা ৫-৬টি, বাদাম ১০-১২টি, তেজপাতা ২-৩টি, কাঁচামরিচ ১০-১১টি, কিশমিশ, রমমশলা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা গুঁড়া, তেল ও লবণ পরিমাণমতো।

  • মাংস মাঝারি টুকরো করে ভালো করে ধুয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ, গরমমসলা, তেজপাতা সামান্য ভাজতে হবে। মসলা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে মাংস ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢাকা দিন। আধা ঘণ্টা পর এতে টকদই, চিনি, মাওয়া, গুঁড়োদুধ, গোলাপজল, কাঁচামরিচ, বাদাম, কিশমিশ আলু বোখারা দিয়ে নাড়ুন। তারপর আরও আধাঘণ্টা দমে রান্না করুন। মাখা মাখা হলে নামিয়ে নিন।

মুরগির রোস্ট

মুরগীর টুকরো ৬টি , ১/২ কাপ করে পেঁয়াজ কুচি ও বাটা , ১ টেবিল চামচ করে টকদই ও আদাবাটা, ১ চা চামচ রসুন বাটা, ১/২ চা চামচ করে লেবুররস-সয়াসস-জিরাবাটা-মরিচ-ধনেগুঁড়ো, হলুদ সামান্য, ২ টুকরো দারচিনি, ২টি করে এলাচ ও লবঙ্গ, ১ টা তেজপাতা, ১/২ কাপ তেল, জয়ত্রী-জয়ফলবাটা ১/২ চা চামচ, পানি ২ ১/২ কাপ, ১ চা চামচ ঘি, চিনি সামান্য, লবণ স্বাদ অনুযায়ী।

  • প্রথমে পরিমাণমতো লবণ ও সামান্য হলুদ দিয়ে মুরগির টুকরোগুলো মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। প্যানে তেল গরম করে টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন। প্যানের অবশিষ্ট তেলের মধ্যে ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিন। বাদামী রঙ ধরলে একে একে পেঁয়াজ-আদা-রসুন-বাটা, জয়ত্রী-জয়à¦