সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

‘এ হামলা ইসলামের বিরুদ্ধে চক্রান্তেরই অংশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir-chormonai-446x250নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মো: রেজাউল করীম ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ঈদের জামাতে আসা মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলা কোন সুস্থ্য বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। এ হামলা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর চক্রান্তেরই অংশ। এ ধরনের হামলা ইসলাম কখনও সমর্থন করে না। তিনি হামলাকারী যুবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যে পথে চলছো সেটা ইসলামের পথ নয়। তোমাদেরকে কোন ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থে বিপথে পরিচালিত করছে। ইসলামের পথে যদি চলতে চাও তবে ওলামায়ে কেরামের পরামর্শ মেনে চলো। এসব মানবতাবিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকারও আহবান জানান তিনি।

পীর সাহেব চরমোনাই অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও মুল হোতাদের ধরে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি হামলায় নিহত কর্তব্যরত পুলিশ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থ্যতার জন্য দোয়া করেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ