বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাংলাদেশে বিশেষ টিম পাঠাচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indiaঢাকা: বাংলাদেশে এনএসজি নামের বিশেষ বাহিনী পাঠাচ্ছে ভারত। এই টিম বাংলাদেশের সন্ত্রাসী হামলার তদন্তসহ সন্ত্রাস ঠেকাতে বিশেষ ভূমিকা রাখবে বলে জানা গেছে। খবর এনডিটিভি

বৃহস্পতিবার বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশ পথে সন্ত্রাসীদের বোমা হামলায় ৪ জন নিহত হয়। এর আগে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ২২ জন নিহত হয়।

এই দুটি ঘটনার বিশেষ তদন্তের জন্য ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বাংলাদেশে যাবে।

কর্মকর্তারা বলছেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কর্মকর্তাদের একটি দলকে সরকার ঢাকায় যাওয়ার অনুমোদন দিয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষভাবে অবস্থা বোঝার জন্য এনএসজির পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশের পক্ষ থেকে ওই অনুরোধকে মেনে নেয়া হয়েছে।

খবরে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যেই ভারতীয় গোয়েন্দাবাহিনীকে ঢাকায় যাওয়ার জন্য সবুজ সঙ্কেত দেয়া হয়েছে। বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় রেখে এনএসজি কর্মকর্তারা সন্ত্রাসী হামলার কিনারা করতে চাচ্ছেন। তারা কিশোরগঞ্জ থেকে বিস্ফোরণের নমুনা ও প্রমাণ সংগ্রহ করবেন।

 

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ