বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভুল তথ্যে ইরাকে হামলায় জড়িয়েছিল ব্রিটেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1467872619ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০০৩ সালে ইরাক যুদ্ধে জড়িয়ে পড়েছিল ব্রিটেন। দেশটির বহু প্রতীক্ষিত এক অভ্যান্তরীণ তদন্ত প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে। বলা হচ্ছে, সেই সময়ের গোয়েন্দা তথ্যগুলোকে যাছাই না করেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল যা ছিল একটি ভুল সিদ্ধান্ত।
তদন্ত কমিটির চেয়ারম্যান অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা জন চিলকট বুধবার বলেন, ইরাক আক্রমণ করার সিদ্ধান্ত ছিল 'চরম ভুল'।
রিপোর্ট প্রকাশ করার কিছুক্ষণ আগে তিনি বলেন, কোন এক পর্যায়ে হয়ত ইরাক আক্রমণ করা প্রয়োজনীয় হয়ে উঠতে পারতো। তবে ২০০৩ সালের মার্চ মাসে তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দিক থেকে কোন আসন্ন হুমকি ছিলো না। ২৬ লাখ শব্দে লেখা রিপোর্টটি অনলাইনে পড়ার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
রিপোর্টে জানানো হয়, ব্রিটনের তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অনেক আগেই যুদ্ধ করার জন্য বুশকে কথা দিয়ে রেখেছিলেন। শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের পথে না হাঁটার এই সিদ্ধান্তের আইনগত ভিত্তি চ্যালেঞ্জ করা যায় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ