মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বাগদাদে ফের আত্মঘাতী হামলা, নিহত ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

146813_1ডেস্ক নিউজ : ইরাকের রাজধানী বাগদাদে চারদিনের মাথায় ফের সন্ত্রাসী হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাগদাদের উত্তরে একটি শিয়া মাজারে জঙ্গিরা মর্টার হামলা চালায়। এরপর তিন আত্মঘাতী বোমাবাজ সামরিক পোশাক পরে ওই কম্পাউন্ডে প্রবেশ করে নিজেদের উড়িয়ে দেয়। এতে অন্তত ৪০ জন আহত হয়েছে।

বাগদাদ থেকে ৫৫ মাইল দূরে বালাদে সৈয়দ মুহাম্মাদ বিন আলি আল-হাদির মাজারে এ হামলা হয়। শিয়াদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তীর্থযাত্রীরা সেখানে সমবেত হয়েছিলেন।

এর আগে গত রোববার বাগদাদের একটি শিয়া অধ্যুষিত এলাকায় হামলায় প্রায় ৩০০ জন নিহত হয়।

ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে। শিয়াদের কাফের মনে করে আইএস জঙ্গিরা।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ