বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সৌদি হামলায় আটক১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1-49-1ডেস্ক নিউজ : সৌদি আরবে গত সোমবার তিনটি বোমা হামলার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জনই পাকিস্তানি। সৌদি আরবের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানান, পবিত্র শহর মদিনায় একটি মসজিদের কাছে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হন। সেখানে বোমা হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারী নায়ের মুসলিম হামাদ নামের ২৬ বছর বয়সী সৌদি নাগরিক। ওই ব্যক্তি নেশা করত বলে জানা গেছে।

গত সোমবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ এলাকায়ও বোমা হামলা হয়। হামলা চালানো তিন ব্যক্তির পরিচয় জানা গেলেও এঁদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীরা হলেন আবদুল্লাহ আল-ওমর (২৩), ইব্রাহিম আল-ওমর (২০), আবদুলকরিম আল-হুসনি (২০)। এই হামলাকারীদের কারো কাছেই সৌদি পরিচয়পত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এদিকে, সৌদি আরবের জেদ্দায় গত সোমবার বোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে এক ব্যক্তি নিহত হন।

সৌদি আরবে হামলা চালানোর দায় স্বীকার করেনি কেউ। তবে হামলার ধরন থেকে এর সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে আইএস।

অনেক বিশ্লেষকের মতে, সৌদি আরব সুন্নিশাসিত দেশ হলেও শিয়াদেরও নিরাপদ আশ্রয় দিয়েছে। এ ছাড়া শিয়ারা সৌদি আরবে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থানগুলোতে যেতে পারে, যার ঘোর বিরোধী আইএস।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ