সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ইরাক যুদ্ধ বেআইনি ছিলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

14843816 copyআন্তর্জাতিক ডেস্ক : ২০০৩ সালে ইরাক যুদ্ধে যোগ দিয়ে ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছিল বলে মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সহকারী জন প্রেসকট।

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন শুরু বিষয়ে চিলকোট রিপোর্ট প্রকাশের কয়েকদিন পর এ কথা বললেন জন প্রেসকট।

সম্প্রতি প্রকাশিত চিলকোট রিপোর্টে ইরাক আগ্রাসনে অংশ নেয়ার জন্য ওই রিপোর্টে টনি ব্লেয়ারের তীব্র সমালোচনা করা হয়েছে। রিপোর্টে বলা হয়, ইরাক যুদ্ধ শুরুর আট মাস আগে টনি ব্লেয়ার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে সামরিক আগ্রাসনে অংশ নেয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ব্রিটিশ-মার্কিন আগ্রাসনে ইরাকে অন্তত দশ লাখ মারা গেছে। ।

জন প্রেসকট বলেন, ‘২০০৪ সালে জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছিলেন ইরাকে সরকার পরিবর্তনের জন্যই দেশটিতে আগ্রাসন চালানো হয়েছে সে কারণে এ যুদ্ধ সম্পূর্ণ অবৈধ। গভীর দুঃখ ও ক্ষোভ নিয়ে আমি এখন বলতে পারি- কফি আনানই সঠিক ছিলেন।’

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ