শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস বগুড়া-শেরপুরের নির্বাচন বাতিলের দাবি জামায়াতে ইসলামীর

পুলিশের পিটুনিতে মুক্তিযোদ্ধার মৃত্যু, ওসিসহ বরখাস্ত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul-bariজামালপুর: জামালপুরে রেলওয়ে (জিআরপি) পুলিশের মারধরে আহত সাবেক সেনাসদস্য মুক্তিযোদ্ধা আব্দুল বারীর (৬০) মৃত্যুর ঘটনায় রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় জামালপুর জিআরপি থানার ওসি ‍ গৌর চন্দ্র মজুমদার ও কনস্টেবল অমিতকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এরআগে বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান মুক্তিযোদ্ধা আব্দুল বারী।

মারধরের কথা অস্বীকার করে বরখাস্তকৃত ওসি গৌর চন্দ্র মজুমদার বাংলানিউজকে বলেন, টিসি অফিসের সামনে মুক্তিযোদ্ধা আব্দুল বারী আমার ওপর চড়াও হন। তিনি এক  কনস্টেবলকে ধাক্কা দিলে সেও তাকে পাল্টা ধাক্কা দেয়। এতে প্ল্যাটফর্মে পড়ে আব্দুল বারী মাথার পেছনে আঘাত পান।

এ ব্যাপারে রেলওয়ে পুলিশ সুপার (চট্টগ্রাম) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযুক্ত দুইজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া জামালপুর জেলা প্রশাসক ও রেলওয়ে ইঞ্জিনিয়ারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম খোকা বলেন, অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন তারা।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ