শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

ফ্রান্সে হামলাকারী কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hamla_franceআওয়ার ইসলাম ডেস্ক : ফ্রান্সে ট্রাকের মাধ্যমে হামলাকারী ব্যক্তির পরিচয় পেয়েছে পুলিশ। তারা জানিয়েছে নিস শহরে বাস্তিল দিবস উদযাপন অনুষ্ঠানে হামলাকারীর নাম লাহোয়ায়েজ বুহলেল। তিনি তিউনিশিয়ার বংশোদ্ভুত বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বুহলেল অপরিচিত কেউ নয়। সে বেশকিছু মামলার সঙ্গেও জরিত। পুলিশের অভিযোগের তালিকায় তার নাম ছিল।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চুরি এবং ছোটখাটো সহিংসতার অভিযোগ আছে ওই লরি চালকের বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো অভিযোগ নেই এবং কোনো গোয়েন্দা সংস্থার নজরদারির তালিকায়ও সে ছিল না।

লাহোয়াইয়েজ বুহলেল নিস মতিন নামে বেশি পরিচিত ছিলেন। তার বয়স ৩১ এবং তিনি পূর্বে কোনো জিহাদি গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন না।

পুলিশ আরো বলছে, মুহাম্মদ বুহলেল বিবাহিত এবং তার তিনটি বাচ্চা আছে।

হামলায় ব্যবহৃত ট্রাক থেকে উদ্ধারকৃত কাগজপত্রে দেখা যায় হামলাকারী ফ্রান্স এবং তিউনেশিয়ার নাগরিক। তবে তিনি তিউনেশিয়ান বংশোদ্ভূত এবং বর্তমানে তিনি ফ্রান্সের নিস শহরের স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী প্রথমে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি সেচ্চায় এই হামলা করেনি। অন্য একজন বলেন, আমি গাড়ি চালকের মুখমন্ডল দেখিছি। তার মুখে দাড়ি ছিল এবং তার গাড়ি চালানো দেখে আমার কাছে মনে হয়েছিল তিনি মজা করছেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ