শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

১৫শ সেনা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

589 †ic0af60354e388d96cb348e79421e_18 copyআন্তর্জাতিক ডেস্ক : অভ্যুত্থানের প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কে পাঁচ জন জেনারেল ও উনত্রিশ জন কর্নেলকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। সবমিলিয়ে ১৫ শর বেশি সেনা গ্রেফতার হয়েছে। অভ্যুত্থান চেষ্টা চলাকালে সেনাবাহিনীর হামলায় ১৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।

সাধারণ জনগণের অনেককেই রাস্তায় সেনাদের ধাওয়া করতে দেখা গেছে। অভ্যুত্থানের চেষ্টার পর বহু সেনা আত্মসমর্পণ করেছেন। বসফরাস ব্রিজের ওপরে তাদের দেখা যায় ট্যাংক থেকে বেরিয়ে মাথার ওপরে হাত তুলে হেটে যাচ্ছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুরস্কে যা ঘটেছে তা বিশ্বাসঘাতকতা এবং বিদ্রোহ। বিদ্রোহের জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে। তিনি তুরস্কের মানুষদের ছেড়ে কোথাও যাবেন না বলেও এ সময় জানান।

ইস্তাম্বুল থেকে দেয়া সরাসরি ভাষণে এসব কথা বলেছেন এরদোগান।

তুর্কি সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান প্রচেষ্টার কয়েক ঘণ্টা পরে এরদোগানকে বহনকারী বিমান ইস্তাম্বুলের আতার্তুক আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। নামার আগে বিমানটি প্রায় আধা ঘণ্টা ধরে ইস্তাম্বুলের আকাশে চক্কর দেয়।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ