শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

শেরপুরে দুই শতাধিক স্থাপনা উড়িয়ে দেয়ার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

downloadনিজস্ব রিপোর্ট : শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অনীল কুমার রায়কে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ ছাড়া ওই চিঠিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা, দুই শতাধিক মসজিদসহ অন্যান্য স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে আইএস পরিচয়ে এ হুমকি দেওয়া হয় বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা অনীল কুমার রায়।

চিঠি পাওয়ার পর অনীল কুমার রাত ১১টার দিকে নকলা থানায় সাধারণ ডায়রি করেছেন।

এ ব্যাপারে অনীল কুমার রায় জানান, রাত ৯টার দিকে বাড়ি দরজার নিচ দিয়ে আরবি ও বাংলার সংমিশ্রণে লেখা চিঠিটি কে বা কারা দিয়ে যায়। চিঠিতে আই এসের পরিচয় দেওয়া হয়েছে।

নকলা থানার অফিসার ইনচার্জ গোলাম হায়দার বলেন, সাধারণ ডায়রি করার পর আমরা তদন্ত শুরু করেছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ