সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

২ লাখ ৮০ হাজার কুরআন বিতরণ করল কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran1 copyকাতারের মানবিক সেবা ফাউন্ডেশনের (আরএএফ) পক্ষ থেকে সিয়েরা লিওনে ১ লাখ ২০ হাজার, ফিলিপাইনে ৮০ হাজার, নাইজেরিয়া ৮০ হাজার অনুদিত কুরআন বিতরণ করা হয়েছে।

মানবিক সেবা ফাউন্ডেশনের সাথে ছাপাখানা চুক্তি অনুযায়ী, বিভিন্ন ভাষায় ১ লাখ ২০ হাজার, ইংরেজি ভাষায় ২৫ হাজার, ফরাসি ভাষায় ২৫ হাজার, স্প্যানিশ ভাষায় ২২ হাজার, সোয়াহিলি ভাষায় ২২ হাজার, চীনা ভাষায় ৫ হাজার এবং ফিলিপাইন ভাষায় ২১  হাজার অনুদিত কুরআন প্রিন্ট হয়েছে। অনুবাদকৃত এসকল কুরআন শরিফ বিশ্বের ৫০টি দরিদ্র দেশে বিতরণ করা হবে।

অনুদিত কুরআন বিতরণের প্রকল্পের প্রথম স্তরে কাতারের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতায় ৪ লাখ ৯০ হাজার কুরআন বিতরণ করা হয়েছে।

কুরআন বিতরণের প্রকল্পের প্রথম স্তরে কুরআন প্রিন্ট ও বিতরণ করতে মোট ১ কোটি কাতারি রিয়াল ব্যয় হয়েছিল। এসকল খরচ স্বাবলম্বী মানুষ এবং দাতাদের নিকট হতে সংগ্রহ করা হয়েছিল।

উল্লেখ্য, বিশ্বের দরিদ্র দেশ বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে পবিত্র কুরআনের সংকট রয়েছে। এমনকি দরিদ্র দেশ সমূহের অনেক গ্রামে শুধুমাত্র এক খণ্ড কুরআন রয়েছে।

সূত্র: ইকনা