শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

‘কমাশিসা’র শিক্ষা সেমিনার কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

komashishaডেস্ক রিপোর্ট: আগামীকাল ২৪ জুলাই, রবিবার ঢাকার আশকোনায় হোটেল হলিডে এক্সপ্রেসে কওমি মাদরাসা শিক্ষা সংস্কার আন্দোলন (কমাশিসা) সমকালীন শিক্ষা ব্যবস্থার সংস্কার ভাবনা শীর্ষক এক সেমিনার আয়োজন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য আলেম-উলামাসহ জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন শিক্ষাবিদ। উপস্থিত থাকবেন ড. মাওলানা মুশতাক আহমদ, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন; সিরাজ উদ্দীন আহমেদ, সদস্য, জাতীয় শিক্ষা প্রণয়ন কমিটি, বাংলাদেশ; মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব; প্রকৌশলী সাইয়েদ জুলফিকার জহুর, খতিব, তাকওয়াহ মসজিদ সোসাইটি ধানমণ্ডি, ঢাকা; ড. মাওলানা শামসুল হক সিদ্দিক, শিক্ষক, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, গাজিপুর; একিউএম ছফিউল্লাহ আরিফ, সেক্রেটারি জেনারেল, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যংকস অব বাংলাদেশ; মাওলানা আবু সালেহ রহমানী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ; প্রফেসর ড. রফিক চৌধুরী, প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, উত্তরা, ঢাকা; শায়খ আহমাদুল্লাহ, দাঈ, পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টার, সৌদি আরব; মো. রহমত উল্লাহ, অধ্যক্ষ, কিশলয় স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর ঢাকা; মাওলানা লিয়াকত আলী, সিনিয়ার সহকারী সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন কমাশিসার সম্পাদকমণ্ডলীর সভাপতি, আন নুর ইসলামিক স্কুল, সাউথইস্ট, লন্ডন–এর সম্মানিত চিফ এক্সিকিউটিভ খতিব তাজুল ইসলাম।

অনুষ্ঠানে সার্বজনীন ও পূর্ণাঙ্গ ইসলামি শিক্ষা ব্যবস্থার রূপরেখা নামের একটি বইয়ের মোড়কও উন্মোচন হবে বলে জানা গেছে।

আনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন শায়খ মুফতি উছমান গণী, মুফতি জহীর ইবনে মুসলিম, মুফতি সাইফুল ইসলাম, মুফতি এনামুল হক, মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা লাবীব আবদুল্লাহ, গাজী মুহাম্মদ সানাউল্লাহ, সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, মাওলানা মিরাজ রহমান, মুফতি হুমায়ুন আইয়ুব, আবদুস সাত্তার আল আইনী, মুফতি কাজী মুহাম্মাদ হানিফ, মাওলানা আশিকুর রহমান, প্রিন্সিপাল হাফিজ সাখাওয়াত হোসাইন, মাওলানা হুমায়ুন কবির শাবিব. শাহ মুহাম্মাদ ফয়জুল্লাহ কাসেমী, মাওলানা আলী হাসান তৈয়ব, মাওলানা তারিক আজিজ, ‌মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর, ফয়সাল বিন আবুল কাসেম. মাওলানা যুবায়ের আহমদ. মাওলানা মনযূরুল হক. মাওলানা রোকন রাইয়ান, মুফতি মহিউদ্দীন কাসেমি, মুফতি রাশিদুল হক, শাকিল আদনান, শাকের এহসানুল্লাহ, মাওলানা সাকিব মুস্তানসির, ইফতেখার জামিল প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ