মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ধর্ষণের পোস্টমর্টেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhorshonডাঃ মোশাররাত জাহান কণা

–আপা কাগজে একটা আলতাসনো লিখ্যা দেন

-আউটডোরের খালার আবদারে বিরক্ত আমি।

– রোগী না দেখে আমি কিছু লিখবো না। আগে রোগী আনেন।

শীতল গলায় জানিয়ে দিলাম। গুটি গুটি পায়ে অনুপ্রবেশ ঘটলো এক কিশোরীর। শ্যামলা গায়ের রং, মাথায় দুই বেনী। পরনে ঢিলা ঢালা ফ্রক, বয়সের তুলনায় বেশ অপুষ্ট। দুচোখে গভীর অবসাদ।

-কি সমস্যা তোমার?

… কিশোরী নীরব।

-আপা ওর প্যাটে বাইচ্চা। চাইর মাস। নষ্ট করতে আইসে।

আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো ! হিস্ট্রি নিয়ে জানলাম . . . She was gang raped while returning from tutor’s home! দুঃখিত আমি এই লাইন টা বাংলায় লিখতে পারলাম না! হাতে আর জোর পাচ্ছিলাম না… কাঁপা কাঁপা হাতে লিখে দিলাম “USG of pregnancy profile” পরে আবার সেই কিশোরীর সাথে দেখা হয়েছিল ফার্মেসির সামনে। আমাকে দেখে বিব্রত। মাথায় হাত বুলিয়ে বলতে ইচ্ছে করেছিল

– তুমি কেনো লজ্জা পাচ্ছো? লজ্জা পাবো তো আমরা। মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই। আমি এই দেশের এই সমাজের একজন অক্ষম, নিষ্ক্রিয় সদস্য লজ্জা তো আমাদের প্রাপ্য।

দ্বিতীয় আর একটি ঘটনা ঘটলো সেদিন । দিনটি  ছিল মঙ্গল বার। এডমিশন রুমে মধ্যবয়সী এক লোকের প্রবেশ। আমি জিজ্ঞেস করলাম,

– কি সমস্যা?

– আপা আমার মাইয়াডা ধর্ষণ হইছে। অবস্থা খুব খারাপ, আপা। মামলা করুম না। শুদু একটু চিকিতশা দ্যান। And it was another case of gang rape by neighbors... রোগীকে আনতে বলা হল । ৫ বছরের মেয়ে শিশু, মায়ের কোলে চড়ে এসেছে। শিশুর দুচোখে পানি। আর আমার বুকের ভিতর রক্তক্ষরণ...!

পরিশিষ্ট

যদি আপনার পরিবারে ০ থেকে ৯০বছরের কোনো নারী সদস্য থেকে থাকে. তবে লেখাটি আপনার জন্যই।

  • আপনার কণ্যা শিশুটিকে প্রতিবেশী, গাড়ীর ড্রাইভার, বাবার বন্ধু, মায়ের কলিগ, মামার ক্লাসমেট টাইপের কারো কাছে আপনার অনুপস্থিতিতে যেতে দেবেন না ।
  • আপনি যখন রাস্তায় কোনো মেয়েকে দেখে চোখের ব্যায়াম টা সেরে নিচ্ছেন, আপনার পরিবারের কোনো নারী সদস্য হয়তো তখন হয়রানির স্বীকার হয়ে বাড়ি ফিরছে। যা আপনার কান পর্যন্ত পৌছাচ্ছে না । ভেবে দেখুন এ ব্যাপারে আপনার পদক্ষেপ কি হতে পারে।
  • আপনার সামাজিক অবস্থান, অর্থনৈতিক সংগতি আমার চেয়ে আপনিই ভালো জানেন। বাড়িতে এবং বাড়ির বাইরে, ছোট্ট শিশুটির খেলার জায়গায় সদ্য তরুণীটির প্রাইভেট পড়তে যাওয়ার পথে, স্ত্রী কিংবা বোনের শপিংয়ে কিংবা বন্ধুর বাসায় যাওয়ার পথে নিরাপত্তা নিশ্চিত করতে আপনার করণীয় কি হতে পারে, ভেবে দেখুন।
  • আজ থেকে নতুন করে ভাবুন। আপনার আশে পাশের নারীদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন? এবং নিজ পরিবারের নারী সদস্যদের প্রতি অন্য পুরুষের কেমন আচরণ আপনি আশা করছেন? ভেবে দেখুন...  ভাবনার দায়িত্ব আপনার উপরেই ছেড়ে দেয়া হলো ॥

লেখকঃ সাহিত্যিক ও ডাক্তার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ