শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইফার খুতবা বাতিলে সরকারকে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

juma_notishঢাকা: জুমার নামাজে ইফা কর্তৃক লিখিত খুতবা বাতিল করতে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু।

সোমবার (২৫ জুলাই) ‘মুসলিম উম্মাহ’র পক্ষে এ নোটিশটি পাঠান জুলফিকার আলী। আগামী সাতদিনের মধ্যে এ নোটিশের জবাব না দিলে নোটিশের বিবাদী ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইফার ডিজি সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে হাইকোর্টের রিট আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারণ করে দেয়া জুমার নামাজের খুতবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল বলে উল্লেখ করা হয়েছে। এই আইনজীবী অরো উল্লেখ করেছেন জুমার নামাজে মসজিদের ইমামরা যে সব খুতবা দিয়ে থাকেন। সেগুলো ধর্মপ্রাণ মুসলমান গ্রহণ করেন ইবাদত বন্দেগি পালন করে থাকেন।

ইমামদেরকে খুতবা নির্দিষ্ট করে দিলে ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল। কেন ইফা কর্তৃক এই নিয়ম আইনগতভাবে অবৈধ হবে না এবং এটি কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গুলশানে জঙ্গি হামলার পর সরকার দেশের মসজিদগুলোর জুমার খুৎবায় জঙ্গিবিরোধী আলোচনার আহ্বান জানান। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জন্য একটি খুৎবা লিখে দেয়। পাশাপাশি আহ্বান জানানো হয় সারা দেশের মসজিদগুলোতে এই খুৎবা পাঠ করার।

তবে আলেম সমাজ এটিকে ইসলামের খতিবদের কণ্ঠরোধ হিসেবে আখ্যায়িত করে নির্দিষ্ট খুৎবা প্রত্যাখ্যান করে। ইতোমধ্যেই দেশের নোয়াখালী ও নাটোরে এই খুৎবা পাঠে অস্বীকৃতি জানানোয় দুজন ইমামকে গ্রেফতারও করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ