বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জার্মানিতে আবার বোমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

germani2

আওয়ার ইসলাম: জর্মানিতে আবারো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির এন্সবাক শহরে একটি কনসার্টের কাছে এ ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বোমা বহনকারী একজন সিরিয়ান শরণার্থী। ২৭ বছর বয়সী এ শরণার্থী বোমা বহন করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের ধারণা, তিনি নিজেই আত্মহত্যা করার জন্য বোমা বহন করছিলেন।

জানা গেছে, ১ বছর আগে সে জার্মানিতে আশ্রয় নেয়। এর আগেও লোকটি দুইবার আত্মহত্যা করতে চেয়েছিল।

বিবিসি রিপোর্টে বলা হয়েছে, কনসার্টের প্রবেশ মুখের কাছেই এ বোমা বিস্ফোরণ হয়। কনসার্টে ২ হাজার ৫ শতাধিক মানুষ অংশ নিয়েছিলেন।

তবে  এ বিস্ফোরণ আত্মঘাতি হামলা কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ