সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

গাজীপুরে মাদরাসা-মসজিদ উদ্বোধন করলেন আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arshad_madaniমোস্তফা ওয়াদুদ; গাজীপুর থেকে: আজ মঙ্গলবার (২৬ জুলাই) বাদ জোহর গাজীপুর জেলার শ্রীপুরে ভাংগাহাটি দারুল উলুম আব্দুস সাত্তার কওমী মাদরাসার আনুষ্ঠানিক দরস উদ্বোধন করলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদীন, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দেস আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী।

এইচ এম আবূ সালেহ এর পরিচালনায় ও মুফতি মুনীর হোসাইন কাসেমীর সঞ্চালনায় মাদরাসার উদ্ধোধনী অনুষ্ঠানে কুরআন কারীম তেলাওয়াত করেন বিশ্বের ৭২ দেশে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী হাফেজ নাজমুস সাকিব ও সদ্য সমাপ্ত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ নাহিয়ান হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী, শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক, হাফেজ নাজমুল হাসান, মুফতি মকবুল হোসাইন, মুফতি ইকবাল হোসাইন, মুফতি আমজাদ হোসাইন, আবুল হাসান মোহাম্মদ আলাউদ্দীন, মুফতি মাহমুদুল হাসান, মুফতি জাকির হোসাইন, মুফতি ফজলুল করীম কাসেমী, মাওলানা সানাউল্লাহ, স্থানীয় সংসদ সদস্য জনাব রহমত আলী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রসাসনিক কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আরশাদ মাদানী বলেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ও মাদরাসা হচ্ছে নবীর ঘর। মানুষ মরে যাওয়ার পর তার সবকিছু শেষ হয়ে গেলেও সদকায়ে জারিয়ার আমল বাকি থাকে। আর এ জাতীয় দ্বীনী মারকাজগুলো হচ্ছে সদকায়ে জারিয়াহ। নবী করিম সা. ইরশাদ ফরমান, তিন জিনিস মানুষের মৃত্যুর পরও সাওয়াব পৌঁছাতে থাকে। তন্মধ্যে একটি হলো মসজিদ-মাদরাসা। মসজিদে নামাজ হবে। দ্বীনি আলোচনা হবে। এর যত সাওয়াব হবে তার একটি অংশ যিনি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তার কবরে পৌঁছাতে থাকবে। এমনিভাবে মাদরাসায় যত লোক পড়বে, পড়াবে সব কিছুর সাওয়াব তিনি পাবেন। আর এ দুনিয়ার ধন-দৌলত, নাজ-নেয়ামাত সবকিছুর মালিক আল্লাহ তায়ালা। মানুষ তার প্রতিনিধি মাত্র। তার দেয়া নেয়ামাত তার পথে খরচ করা হলো সর্বউত্তম কাজ।

পাঁচ একর জায়গা নিয়ে অবস্থিত দারুল উলুম আব্দুস সাত্তার কওমী মাদরাসা। আর মোঘল আমলের স্টাইলে তৈরি মসজিদটির কারুকর্য যে কারো দৃষ্টি কাড়বে। মসজিদটির মোট তিনটি গম্বুজ রয়েছে। সামনে রয়েছে দুটি দৃষ্টিনন্দন বিশাল মিà¦