বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুরআন-সুন্নাহর চর্চা না হলে সমাজে অনাচার দেখা দিবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

borunar pir copyএহসান বিন মুজাহির : বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী বলেছেন, কুরআন-সুন্নাহর চর্চা ও অনুসরণের অভাব হলে সমাজের সকল অঙ্গনে দুর্নীতি ও অনাচার দেখা দিবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে সমাজ যতই উন্নতি লাভ করুক ঈমান ও আল্লাহভীতি না থাকলে তা মানুষের ক্ষতি ও অকল্যাণে ব্যবহৃত হবে। মানুষের সকল আবিষ্কারকে অর্থপূর্ণ ও কল্যাণমুখী করার জন্যই অপরিহার্য প্রয়োজন ইলমে ওহীর চর্চা। ইসলামের অপব্যাখ্যা ও বিভিন্ন বাতিল মতবাদের স্বরূপ উন্মোচন করে সঠিক ইসলামী শিক্ষা ও ইসলামী চিন্তাধারা পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দেওয়াও আলেমদের কর্তব্য।

বুধবার দুপুরে বরুণাস্থ মসজিদে আবুবকরে নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী সবক অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থীদের সামনে তিনি এসব কথা বলেন। মুফতি রশিদুর রহমান ফারুক বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইলম অর্জন করতে হবে। পার্থিব কোনো উদ্দেশ্যে তা অর্জন করা যাবে না।

হজরত শায়খে বর্ণভী (রাহ.) এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মাদরাসার নতুন শিক্ষাবর্ষের সবক অনুষ্ঠানে আজ ২৭ জুলাই বৃহস্পতিবার মসজিদে আবুব বকর (রা.) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গুরুত্বর্পুণ নসিহত পেশ করেন, বরুণা মাদরাসার নায়েবে মুহতামিম ও শায়খুল হাদীসমুফতী রশিদুর রহমান ফারুক বর্ণভী, জামেয়ার শায়খুল হাদীস আল্লামা নসীব আলী, আল্লামা আব্দুল মুমিত ঢেউপাশি, জামিয়ার শিক্ষাসচিব মাওলানা রশীদ আহমদ হামিদীসহ মাদরাসা আসাতিজায়ে কেরাম।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ