শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কওমি শিক্ষার্থীদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13884333_150848212011348_76091702_n copyআমিন মুনশি : তেজগাঁও এলাকার বেশ কয়েকটি কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক আজ সকাল ১০টায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া, আম্বরশাহ মাদরাসা, দিলুরোড মাদরাসা, আশরাফুল উলূম মাদরাসাসহ তেজগাঁও এলাকার বেশ কয়েকটি মাদরাসার প্রায় সাড়ে তিন হাজার ছাত্র-শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম খতিবগণ এতে অংশ নিয়েছেন। এছাড়া তেজগাঁও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে দেয়া এক সংক্ষীপ্ত ভাষণে শাইখুল হাদিস ড. মুশতাক আহমদ সাহেব বলেন, ‘জঙ্গিবাদ আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল । এই দেশের আলেম ওলামাগণ শান্তিকামি । তারা জঙ্গিবাদকে পছন্দ করেননা । আইএস বা কোন জঙ্গিগোষ্ঠির সাথে কওমি মাদরাসার সম্পর্ক নেই ।’

একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে তেজগাঁয়ের একটি মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম বলেন ‘এদেশের মানুষ শান্তিকামি । আলেম ওলামাগণও শান্তিকামি । আমরা বিশৃঙ্খলা পছন্দ করিনা । তারপরও কেউ কেউ আমাদের গায়ে জঙ্গিবাদের তকমা লেপন করতে চায় । আর সেজন্যই আমাদের আজকের এই মানব্ন্ধন।’

মূলত জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান পরিস্কার করতেই এই ধরণের কর্মসূচি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির সাথে সংশ্লিষ্টরা।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ