সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ব্রাডফোর্ডে গহরপুর মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের পূণর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bradfordআওয়ার ইসলাম: শাইখুল হাদীস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী (রহ:)এর স্মৃতি বিজড়িত জামেয়া হোসাইনীয়া গহরপুর মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও ফুযালাদের উদ্যোগে যুক্তরাজ্যের ব্রাডফোর্ডের জামেয়া খাতামুন্নাবিয়্যিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আলীম ও জামেয়ার ফারিগ মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা সাদিকুর রহমান।

আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী (রহ:)এর দৌহিত্র হাফিজ মাওলানা শাহেদ আহমদ নাফে এর তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ক্বারী মাওলানা আব্দুল জলিল।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়ার ফারিগ ও সাবেক মুহাদ্দীস শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ চাম্পারকান্দি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে ক্বোরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারী, মাওলানা নূরুল ইসলাম চট্টগ্রামী, মুফতী সাইফুল ইসলাম (ব্রাডফোর্ড), মুফতী ছাদিকুর রহমান (লুটন), মাওলানা আব্দুল আহাদ (ব্লাকবর্ন), মাওলানা আশরাফ আলী শিকদার (ব্রাডফোর্ড), মাওলানা এখলাছুর রহমান (ব্রাডফোর্ড), মাওলানা আবু তাহের ফারুকী (লিডস), মাওলানা জাহাঙ্গীর খান (ব্রাডফোর্ড), মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী (বার্মিংহাম), মাওলানা শাহনূর মিয়া (লন্ডন), মাওলানা ফরহাদ চৌধুরী (লুটন), হাফিজ মাওলানা রওনকুল ইসলাম (লন্ডন), মাওলানা আবুল হোসাইন (লুটন), হাফিজ মাওলানা ফখরুল ইসলাম (লন্ডন), মাওলানা নজরুল ইসলাম (বার্মিংহাম)।

এ ছাড়াও বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত অনেক নবীন ও প্রবীণ উলামায়ে কেরাম বক্তব্য রাখেন। প্রাক্তন ছাত্র সমাবেশ ও পূণর্মিলনী অনুষ্ঠানে বক্তারা শাইখুল হাদীস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী (রহ:) স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

সমাবেশে জামেয়ার আর্থিক উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।সমাবেশে উপস্থিত উলামা-মাশায়েখ দের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে ইসলাম বিরোধী শিক্ষানীতি ও বির্তকিত শিক্ষা আইন বাতিল এবং পাঠ্যসূচীর সংশোধনের জন্য জোর দাবী জানানো হয়।

পরিশেষে সভাপতির বক্তব্য ও আল্লামা আনসারীর মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ