শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে ভিডিও মনে করিয়ে দেয় শেখ শাদীর কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anano

আওয়ার ইসলাম: ভালো পোশাক পরলে ভালো অভ্যর্থনা পাওয়া যায়৷ আর পোশাক বা চেহারা খারাপ হলে জোটে তিরস্কার৷ মহাকবি শেখ সাদীর বেলায়ও ঘটেছিল সেই ঘটনা৷ কিন্তু তিনি যেভাবে জবাব দিয়েছিলেন, ছোট্ট এই মেয়েটি সেই জবাব দিতে পারেনি৷

ইউনিসেফ সম্প্রতি একটি ভিডিও প্রতিবেদন বানিয়েছে৷ যার শিরোনাম ‘উড ইউ স্টপ ইফ ইউ স দিস গার্ল অন দ্য স্ট্রিট?’ অর্থাৎ ‘এই মেয়েটিকে রাস্তায় দেখলে তুমি কি একটু দাঁড়াবে?

আনানো ছ’বছরের শিশু অভিনয় শিল্পী৷ জর্জিয়ার একটি রাস্তায় মেকআপ করে, সুন্দর জামা পরিয়ে দাঁড় করানো হয়েছিল তাকে৷ একলা দেখে অনেকেই এগিয়ে এসে তার কুশল-সংবাদ নিয়েছিল, চেয়েছিল সে হারিয়ে গেছে কিনা৷ মজা হলো, এরপর মেয়েটির মুখে কালি-ঝুলি লাগিয়ে, নোংরা পোশাক পরিয়ে আবারো দাঁড় করানো হয়েছিল রাস্তায়৷ অবাক কাণ্ড! এবার মানুষের প্রক্রিয়া ছিল একেবারেই ভিন্ন৷ আর এই ভিডিওটি দেখলেই তা বুঝবেন৷

anano-unicef-youtube-2

রাস্তার পর এক রেস্তোরাঁয় একইভাবে আনানোকে দু’বার দু’রকমের পোশাক পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল৷ সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল৷

ভালো পোশাকে তার প্রতি মানুষের আগ্রহ যে কতটা ছিল, তা দেখলেই বুঝবেন৷ কিন্তু নোংরা পোশাকে মানুষের প্রতিক্রিয়া এই ছোট্ট মেয়েটি সহ্য করতে পারেনি৷ যারা পরীক্ষাটি করছিলেন, তারা তখন বাধ্য হন এটি আর না চালিয়ে যাওয়ার৷ কেননা আনানো ভীষণ বিমর্ষ হয়ে পড়েছিল মানুষের আচরণে৷ তাকে প্রশ্ন করা হয়েছিল – কেন এতটা বিমর্ষ হলে তুমি? জবাব আনানো বলেছিল, ‘‘জামা-কাপড় নোংরা, মুখে কালি – এটা আমার মোটেই ভালো লাগছে না৷” আসলে আনানো নোংরা পোশাকে খুবই দুঃখী হয়ে পড়েছিল৷ তার সবচেয়ে কষ্ট লেগেছিল, যখন ঐ পোশাক পরার ফলে মানুষ তাকে চলে যেতে বলেছিল, তাড়িয়ে দিচ্ছিল৷

সে একজন ক্ষুদে শিল্পী হওয়ার পরেও যখন তার প্রতি মানুষের এমন প্রতিক্রিয়া, তাহলে রাস্তায় পড়ে থাকা লাখো, অবহেলিত শিশুদের কথা একবার ভাবুন৷ একবার ভাবুন তাদের কেমন কষ্ট হয়!

ইউটিউবে এই ভিডিওটি দেখা হয়েছে ২১ লাখ ৩৮ হাজার বার৷ ফেসবুকে আর শেয়ার হয়েছে প্রায় ২৯ লাখ বার৷

ভিডিওটি দেখুন

সূত্র: ডিডব্লিউ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ