মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্যকে হত্যা, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kupea-hatta2ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি: বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত ইউপি সদস্যের নাম আনোয়ার হোসেন। তিনি সদর উপজেলার সেন্ডা নোয়াহাটির বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইউপি সদস্যকে কোপায় দুর্বৃত্তরা। পরে দিবাগত রাত ১টার দিকে মারা যান আনোয়ার। তিনি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণচন্দ্র শাহা জানান, গতকাল রাত সাড়ে ১০টায় ইউপি সদস্য আনোয়ার হোসেন বাড়ি ফেরার পথে সেন্ডা নোয়াহাটি একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠায়। ঢাকা নেয়ার পথে রাত পৌনে ১টার দিকে মারা যান তিনি।

গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আনোয়ারের লাশ সদর হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আজ রোববার সকালে আটক করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ