শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ইসলামি আন্দোলনের কর্মীদের প্রতি আমীরের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir_shaheb

আওয়ার ইসলাম: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেল পাশে দাঁড়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সরকার ও বিত্তবানদের পাশাপাশি দলের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। সারাদেশে বন্যায় বিপর্যস্ত মানুষের সেবায় নিজেদের যুক্ত করে বলেছেন।

১ আগস্ট এক বিবৃতিতে চরমোনাই পীর দেশব্যাপী প্রচণ্ড বর্ষণে সৃষ্ট বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানান।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষ ভাসছে। এসকল মানুষ সাহায্যের অভাবে চরম মানবেতর জীবন যাপন করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার পর্যাপ্ত সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়াতে পারছে না। ফলে বানভাসী লাখ লাখ মানুষ বাঁচার তাগিদে হাহাকার করছে।

পীর সাহেব চরমোনাই বলেন, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা এবং ভারতের সকল নদীর মুখ খুলে দেয়ার ফলে দেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। কুড়িগ্রামসহ বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, বন্যায় যারা পানিবন্দী হয়ে পড়েছে তাদের দ্রুত উদ্ধার, তাদের জন্য খাদ্য এবং অসুস্থদের চিকিৎসা, গৃহহীনদের জন্য সাহায্য পাঠানোর বড় দায়িত্ব সরকারের। কাজেই ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে সাহায্য পাঠানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য আমি সকল স্বেচ্ছাসেবী সংস্থা, ধনী ও দানশীল ব্যক্তি এবং বিশেষভাবে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ