সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

জঙ্গিবাদের বিরুদ্ধে আড়াইবাড়ি মাদরাসার মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ssআমিনুল ইসলাম হুসাইনী : ‘জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন চাই' 'কুরআন হাদিসে বর্ণিত জিহাদ এবং জঙ্গি ও সন্ত্রাসবাদ এক নয়’ ইত্যাদি স্লোগানে আড়াইবাড়ি সাইদিয়া ইসলামীয়া কামিল (মাষ্টার্স) মাদরাসার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কসবা থানার কদমতলি মোড়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, আড়াইবাড়ি দরবার শরীফের বর্তমান পীর ও আড়াইবাড়ি সাইদিয়া ইসলামীয়া কামিল ( মাষ্টার্স) মাদরাসার অধ্যক্ষ আল্লামা গোলাম সারোয়ার সাইদী, উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার উপাধাক্ষ ড.সাইয়্যিদ মোহাম্মদ ফারুক,কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক এম.জি হাক্কানী, মোহনা টিভির ব্রাক্ষ্মনবাড়িয়া প্রতিনিধি, সাংবাদিক আ খ ম হারুন ঢালীসহ মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক অভিবাক ও বিপুল সংখ্যক স্থানিয় জনগণ।

উক্ত মানব বন্ধন কর্মসূচিতে মাদরাসার উপাধাক্ষ ড. সাইয়্যিদ মোহাম্মদ ফারুক বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। পবিত্র কুরআন-হাদিসে বর্ণিত জিহাদ এবং জঙ্গি ও সন্ত্রাসবাদ এক নয়’ তাই আজকে ইসলামের নামে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে তা ইসলামের কল্যাণের জন্য নয়, বরং ইসলামকে কলঙ্কিত করার জন্যই ইসলামের শত্রুরা এসব করে বেড়াচ্ছে। তিনি এসব সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে আহবান করেন।

সাংবাদিক আ খ ম হারুন ঢালী বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, এরা দেশের শত্রু, ধর্মেরও শত্রু। সমাবেসে ওসি মোহাম্মদ মহিউদ্দীন জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ