মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পুরস্কার ৪০লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2016_08_02_12_40_15_k3D3DBk8f8v5TZLlT3b8Liu0UdwCF9_original copyআওয়ার ইসলাম : গুলশান-শোলাকিয়াসহ সম্প্রতি সংঘটিত বিভিন্ন স্থানে জঙ্গিহামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত পলাতক মেজর (বরখাস্ত) জিয়া ও তামিম চৌধুরীকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

পুলিশ প্রধান এ কে এম শহিদুল হক আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

পুলিশের মহাপরিদর্শক জানান, তামিম চৌধুরী গুলশান হামলার আগে দেশেই ছিলেন। হামলার পরে সে বিদেশে চলে যেতে পারে। জিয়া আনসারুল্লাহ বাংলাটিমের সমন্বয়কের কাজ করেছে। জিয়াও দেশের বাইরে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

২০১২ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টায় চাকরি হারান মেজর জিয়া। পুলিশ বলছে, চাকরি হারানোর পর থেকেই তিনি এবিটির সামরিক কমান্ডারের দায়িত্ব নেন। সামরিক প্রশিক্ষণ দেন দু’শতাধিক সদস্যকে। পরবর্তীতে এই প্রশিক্ষিত সদস্যদের মাধ্যমে লেখক-প্রকাশক, ব্লগার ও অন্য ধর্মাবলম্বীদের হত্যার টার্গেট সেট করে কিলিং মিশন পরিচালনা করেন।

অন্যদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কথিত বাংলাদেশ সমন্বয়ক তামিম চৌধুরীকে গুলশান হামলার মূল পরিকল্পনাকারীদের একজন বলে চিহ্নিত করেছে গোয়েন্দারা।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ