বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এলাকাবাসীর পিটুনিতে পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pulice2

নারায়নগঞ্জ: পুলিশের ধাওয়ায় এক যুবকের মৃত্যুর জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গণপিটুনিতে আরিফ নামের এক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার বিকালে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ পুলিশ জানিয়েছে, এএসআই ফখরুল ও তার সঙ্গে থাকা কনস্টেবল আরিফ রাইজদিয়া এলাকায় আবদুল মতিন নামে এক যুবককে দেখে সন্দেহ হলে তল্লাশি করে।এসময় পুলিশের সঙ্গে মতিনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মতিন পাশের ডোবার পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।

এর জের ধরে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে কনস্টেবল আরিফকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় এএসআই ফখরুল পালিয়ে নিজের জীবন রক্ষা করতে সমর্থ হন। পুলিশ আরিফের লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের গণমাধ্যমকে জানান, বিকাল ৬টার দিকে সোনারগাঁও থানার এএসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার রাইজদিয়া এলাকাতে আবদুল মতিন নামে এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল মতিন দৌড়ে পালানোর সময় দুর্ঘটনাক্রমে একটি পুকুরে পড়ে ডুবে মারা যায়।

তবে স্থানীয়রা জানিয়েছেন, এটা রহস্যজনক ঘটনা। মতিন পৌরসভার আদমপুর এলাকার পান বিক্রেতা। সে নিছক একজন ব্যবসায়ী। পুলিশ তার দেহ তল্লাশি করতে পারে, কিন্তু ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ