মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আইএসের উঠতি ঘাঁটির তালিকায় শীর্ষে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

is5আওয়ার ইসলাম : হোয়াইট হাউসের মানচিত্রে আইএসের উঠতি ঘাঁটির তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। চলতি মাসে এই মানচিত্রটি তৈরি করা হয়েছে। সেখানে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেটের (আইএস) মূল ঘাঁটি, দাপ্তরিক ঘাঁটি ও উঠতি ঘাঁটি হিসেবে ব্যবহৃত দেশগুলো চিহ্নিত করা হয়েছে।

বিশেষ ধরনের তথ্যের অংশ হিসেবে তৈরি করা এই মানচিত্রটি হাতে পেয়েছে এনবিসি নিউজ। এনবিসি নিউজ বলছে, মানচিত্র অনুযায়ী আগের চেয়ে তিনগুণ বেশি স্থানে বেড়েছে ইসলামিক স্টেটের কার্যক্রম। ২০১৪ সালে যখন মার্কিন সামরিক বাহিনী আইএসকে ধ্বংস করতে যুদ্ধ শুরু করে, তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী এটি মাত্র সাতটি রাষ্ট্রে কার্যক্রম চালাত।

২০১৫ সালে আইএসের কার্যক্রম চলত ১৩টি দেশে । আর নতুন প্রকাশিত চলতি বছরের মানচিত্রে দেখা যাচ্ছে ১৮টি দেশে পুরোপুরি সক্রিয় আছে আইএস। আইএসের উঠতি ঘাঁটির তালিকায় আছে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, মালি, ফিলিপাইন ও সোমালিয়ার নাম।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ