বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সাকার ছেলে হুম্মাম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

113 copy

আওয়ার ইসলাম : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

সাত বছরের পুরনো একটি মামলার জের ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২০০৮ সালে ঢাকার গুলশান থানায় দায়ের করা একটি মারামারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পর আজ সকালে ঢাকার বাসভবন থেকে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ।

তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে। খবরে জানা যাচ্ছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের একটি মামলারও অভিযুক্ত তিনি।

গ্রেপ্তারের পর হুম্মাম কাদেরকে আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন না দিয়ে তাকে জেলহাজতে পাঠিয়ে দিয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ