বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পুরো ৮১ মিলিয়ন ফেরত পাবে বাংলাদেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaডেস্ক নিউজ : রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাংলাদেশের কাছে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে। শুক্রবার ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জন গোমেজ এ কথা জানিয়েছেন।

ম্যানিলায় সাংবাদিকদের গোমেজ বলেন, ‘আমরা পুরো ৮১ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার বিষয়ে খুবই আশাবাদী। কারণ আমি প্রেসিডেন্টের নিজের কাছ থেকেই প্রতিশ্রুতি পেয়েছি।’
এদিকে ম্যানিলায় অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল বলছে, চুরি হওয়া অর্থের একটি অংশ ফেরত পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তারা। তবে তারা বলছেন, তারা সর্বমোট অর্থের মধ্যে কেবলমাত্র ১৫ মিলিয়ন ডলার পেতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংককে (আরসিবিসি) ২১ মিলিয়ন ডলার জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকটি জড়িত থাকায় এ জরিমানা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে।

আরসিবিসি বলেছে, তারা এক বছর সময়সীমার মধ্যেই জরিমানার টাকা (১ বিলিয়ন পেসো) কিস্তিতে পরিশোধ করবে। দুই কিস্তিতে ৫০০ মিলিয়ন পেসো করে পরিশোধ করার কথা জানিয়েছে।

গত ফেব্রুয়ারির ৪ ও ৫ তারিখে অজ্ঞাত হ্যাকাররা বাংলাদেশে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় ১ বিলিয়ন ডলার চুরির চেষ্টা করে। কিন্তু তারা ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করতে সক্ষম হয়। পরে তা ক্যাসিনো শিল্পে স্থানান্তর করা হয়। এর মধ্যে দেশটিতে ১৮ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। যা এখনও ফেরত পায়নি বাংলাদেশ। সূত্র : রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ