বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফ্রান্সে হিজাব পরে সাঁতারে আপত্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

burkiniআওয়ার ইসলাম: ফ্রান্সে মুসলিম মেয়েদের সাঁতারের পোশাক নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, মুসলিম মেয়েরা আপাদমস্তক ঢাকা পোশাক পরে সাঁতার কাটতে চান তা অনেক আশঙ্কার জন্ম দিতে পারে।
দেশটিতে পর্দা মেনে চলা মেয়েদের সাঁতারের পোশাকের নাম বুর্কিনি। এটি গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা থাকে। সেই সাথে মাথাও আবৃত থাকে। এটি পড়তে মাত্র একটি দিনের জন্য শহরের বিখ্যাত ওয়াটার ফ্রন্টটি ভাড়া নিয়ে সাঁতার কাটতে চেয়েছিলেন ফরাসী শহর মার্সেইয়ের কয়েকজন মেয়ে। কিন্তু বেরসিক কর্তৃপক্ষ যেমন অনুমতি দিতে বেকে বসেছেন, তেমনি কঠোর ভাষায় এ উদ্যোগকে আক্রমণ করছেন রাজনীতিকেরাও। এ নিয়ে এখন মার্সেইতে চলছে তুমুল বিতর্ক।
স্থানীয় একটি কম্যুনিটি গ্রুপ এই অনুষ্ঠানটির আয়োজক, তারা বলছেন, এর ফলে শহরের মুসলিম নারীরা আরো বেশি হারে স্থানীয় কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন। কিন্তু শহরটির বামপন্থী মেয়র মিশেল এ্যামি বলেছেন, তিনি এই অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করতে চান। তার যুক্তি, ফ্রান্সে যখন একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছে, তখন এ ধরণের অনুষ্ঠান নতুন করে উস্কানি দেবে সন্ত্রাসীদের।
সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ