সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

‘ইসলামী ব্যাংক আমার জীবন পাল্টে দিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami_bank2

আওয়ার ইসলাম: ‘ইসলামী ব্যাংক আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। এই ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) থেকে প্রথমে ৬ হাজার টাকা বিনিয়োগ নিয়ে একটি গাভী কিনি। সেই গাভী থেকে ৬টি গাভী হয়। দ্বিতীয় দফায় ১০ হাজার টাকা বিনিয়োগ নিয়ে একটি সেলাই মেশিন কিনে দর্জির কাজ শুরু করি। এ কাজেও সফল হই। স্বপ্ন দেখি বড় কিছু করার। তৃতীয় দফায় ৮০ হাজার টাকার বিনিয়োগ সুবিধা নিয়ে কৃষিজ পণ্যের ব্যবসা শুরু করি। এখন আমি এলাকার ব্যবসায়ী। আমার এক ছেলে অনার্স পড়ছে আর দুই মেয়ে স্কুলে। বাড়িতে পাকাঘর ও স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করেছি। সুখেই কাটছে আমার দিনগুলো। অথচ এক সময় ছেলে-মেয়ে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করেছি। ইসলামী ব্যাংক আমার জীবন পরিবর্তন করে দিয়েছে।’

ব্যাংক থেকে ঋণ নিয়ে জীবনে ধাপে ধাপে সাবলম্বী ও একজন সফল নারী উদ্যোক্তা হয়ে  ওঠার গল্পগুলো বলছিলেন ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক নুরবানু বেগম।

বুধবার (৩ আগস্ট, ২০১৬) ব্যাংকের সৈয়দপুর শাখা আয়োজিত পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ রকম সফলতার গল্প তুলে ধরেন গীতা রানী, আবদুস সালাম, মাজহারুল ইসলামসহ অনেকে।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম ও পরিচালক প্রফেসর ডা. কাজী শহিদুল আলম। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংপ্রধান মো. মোশাররফ হোসাইন, রংপুর জোন প্রধান মোহাম্মদ শহিদুল্লাহ ও রুরাল ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান মো. মাহবুব আলম এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৈয়দপুর শাখার ২৫০ জন আরডিএস সদস্য অংশগ্রহণ করেন।

ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির ভাষণে বলেন, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, সম্পদ বিকেন্দ্রীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ইসলামী ব্যাংক কাজ করছে।

তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে ব্যাংক ২০ হাজার গ্রামের ১০ লাখ পরিবারকে দেশের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করেছে। তাদের জীবনমানের উন্নয়ন ঘটেছে। ফলে তারা দেশের অগ্রগতিতে অবদান রাখছে।

প্রফেসর সৈয়দ আহসানুল আà¦