মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সৌদি পৌঁছেছেন সাড়ে তিন হাজার বাংলাদেশি হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haji

আওয়ার ইসলাম: বাংলাদেশের হজযাত্রীদের প্রথম ফ্লাইট বিজি-১০১১ আজ ৫ আগস্ট সৌদি আরবের জেদ্দাস্থ কিং আব্দূল আজিজ আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করেছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, জেদ্দাস্থ কনসাল জেনারেল এবং বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর হজসহ অন্যান্য কর্মকর্তা কিং আব্দূল আজিজ আর্ন্তজাতিক বিমান বন্দরে হজযাত্রীদের স্বাগত জানান।

পবিত্র হজ পালনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ফ্লাইটে  শুক্রবার রাত পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেন। মোট তিন হাজার ৪৪৬ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনার এক হাজার ২৩৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার দুই হাজার ২১১ জন রয়েছেন। মোট ১০টি ফ্লাইটে (বাংলাদেশ বিমান ৮ ও সৌদি এয়ারলাইন্স-২) তারা সেখানে পৌঁছান।

সূত্র জানায়, ৪ আগস্ট বাংলাদেশি হজযাত্রীবাহী প্রথম ফ্লাইটটি সকাল ১১টা ২৮ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আবতরণ করে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত মোট ৪৮৩টি হজ এজেন্সির মাধ্যমে এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৫৮ জন।

এদিকে বাংলাদেশের আল মদিনা ট্রাভেলসের মোট ১৫৮ জন হাজির সবাই পৌঁছেন বিমানের প্রথম ফ্লাইটে। ফ্লাইটে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। মক্কায় পৌঁছানো হাজিদের সবাই সুস্থ ও নিরাপদে রয়েছন বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ