শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

৩৫ ভাইস চেয়ারম্যান; নতুন ২১ মুখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

BNP Logoআওয়ার ইসলাম: ৩৫ সদস্যবিশিষ্ট বিএনপির ভাইস চেয়ারম্যানের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে আজ। এতে ২১ নতুন মুখ স্থান পেয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি ঘোষণা করেন। গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, বিএনপির ভাইস চেয়ারম্যানের কমিটি ১৭ সদস্যবিশিষ্ট (চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ) ছিল। তবে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে এই সংখ্যা বাড়িয়ে ৩৫ করা হয়।

বিদায়ী ভাইস চেয়ারম্যানদের মধ্যে শমসের মোবিন চৌধুরী বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এছাড়া সৈয়দা রাজিয়া ফয়েজ মারা গেছেন।

বিএনপির নতুন ভাইস চেয়ারম্যানরা হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান; ভাইস চেয়ারম্যান বিচারপতি টিএইচ খান, এম মোর্শেদ খান, হারুন আল রশিদ, শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, মিসেস রাবেয়া চৌধুরী, অধ্যাপক আব্দুল মান্নান,  আব্দুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর নাছির, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আব্দুস সালাম পিন্টু, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মোসাদ্দেক আলী ফালু, ড. ওসমান ফারুক, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, এনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী ও শওকত মাহমুদ।

এদের মধ্যে শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও শামসুজ্জামান দুদুর স্থায়ী কমিটিতে যাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

ভাইস চেয়ারম্যান পদে নতুন যারা এসেছেন : মিসেস রাবেয়া চৌধুরী, অধ্যাপক আব্দুল মান্নান, আব্দুল মান্নান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর নাছির, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মোসাদ্দেক আলী ফালু, ড. ওসমান ফারুক, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, এনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী ও শওকত মাহমুদ। এরা বিদায়ী কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব ছিলেন।

সূত্র: বাংলামেইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ