বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বন্ধুত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bondhurসিয়াম বিন আহমাদ; আওয়ার ইসলাম

বন্ধুত্ব প্রকৃতির সর্বশ্রেষ্ট সৃষ্টির নাম। মানুষ একে অপরকে মহব্বত করতে, তার প্রতি মায়ার চাহনিতে তাকাবে এটাই প্রকৃতির নিয়ম। রুক্ষতা পছন্দ করে না কেউ। বন্ধুত্ব নিয়ে পবিত্র কুরআন, হাদিস ও মনীষীরা অনেক কিছু বলেছেন। আসুন এরকম কিছু বিষয় জেনে রাখি।

পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ! ইহুদি ও নাসারাদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। [সূরা মায়িদাহ ৫:৫১]

রাসুল সা. বলেছেন, যে ব্যক্তি আল্লাহর তায়ালার উদ্দেশ্যে কাউকে ভালোবাসলো, আর একমাত্র তার জন্যই কাউকে ঘৃণা করল, তারই সন্তুষ্টি অর্জনের জন্য কাউকে দান করল এবং তা থেকে বিরত থাকল; তবে নিঃসন্দেহে সে নিজ ঈমানকে পূর্ণতা দান করল। [আবু দাউদ শরীফ]

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাঃ বলেছেন, মহান আল্লাহ তায়ালা কিয়ামতের দিন বলবেন, আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে যারা ভালোবেসে ছিলো তারা কোথায়? আজকের দিন আমি তাদের আমার আরশের ছাঁয়ায় আশ্রয় দিবো। যেদিন আমার আরশের ছাঁয়া ছাড়া অন্য কোন ছাঁয়া থাকবে না। [মুসলিম, রিয়াজুস স্বা- লিহীন -৩৮২]

পারস্যের মহাকবি শেখ সাদীর দুটি বিখ্যাত বানীঃ ১. সৎ সঙ্গে সর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ২. মন্দ লোকের সঙ্গে যার উঠা-বসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না। এ

পি জে আব্দুল কালামের একটি বানীঃ একটি বই একশটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধ পুরো একটি লাইব্রেরীর সমান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ